নানিয়ারচরে নৌকা ডুবিতে নিহতদের পরিবারকে সহায়তা প্রদান।


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৩৮ পিএম, ২০২৫-১০-১৩

নানিয়ারচরে নৌকা ডুবিতে নিহতদের পরিবারকে সহায়তা প্রদান।

নানিয়ারচরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেনজির আলম।

সভায় তিনি জানান, সাম্প্রতিক বন্যার সময় নৌকা ডুবিতে নিহত ডেলজেন চাকমা ও জিটেশ চাকমা—এই দুই পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকার অনুদান চেক প্রদান করা হয়েছে।
এ ছাড়া একই ঘটনায় আহত চারজনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে চেক হস্তান্তর করা হয়েছে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।